নবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: April 24, 2025 | সময়: 4:52 pm

দিনাজপুর বুর‍্যো –

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে ডুবে সিনহা খাতুন নামের ৭ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত সিনহা খাতুন (৭) দিঘীরত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ও দিঘীরত্না গ্রামের সুজন মিয়ার মেয়ে ।

পুলিশ ও এলাকাবাসী জানান,বৃহস্পতিবার সকালে সিনহা বাড়ির উঠানে সমবয়সী ৩ জন শিশুর সাথে খেলছিলেন,খেলার একপর্যায়ে সিনহা পুকুরে পড়ে গেলে তার সাথে থাকা সমবয়সী শিশুরা বাড়িতে খবর দিলে, সিনহাকে উদ্ধার করে দলারদর্গা কে এইচ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে,হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু সিনহা(৭) খাতুনকে মৃত ঘোষণা করে।বিষয়টি নিশ্চিত করেছেন ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য আনিছুর রহমান রাব্বু।