চারঘাট ( রাজশাহী ) থেকে :
রাজশাহীর চারঘাট পৌরসভায় প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে তৈরি বিশুদ্ধ পানির ট্যাংক ৪ বছর আগে নির্মান কাজ শেষ হলেও এখনও চালু হয়নি। স্থানীয় পৌরবাসীদের গত ৪ বছর আগে নির্মিত এই ওভারহেড পানির ট্যাংকটির নির্মান ব্যয় রাষ্ট্রের অর্থ অপচয় ছাড়া আর কিছু না। তবে নির্মিত এই পানির ট্যাংকটি খুব সহজেই চালু করা সম্ভব হচ্ছে না বলে পৌর কর্তৃপক্ষের নিকট থেকে জানা যায় ।
চারঘাট পৌরসভা সূত্রে জানা যায়, তৃতীয় নগর পরিচালক ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর) প্রকল্প (ইউজিপ-৩) এর আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সহযোগীতায় প্রায় ৪৪ হাজার পৌরবাসীদের বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ৬ লক্ষ ৮০ হাজার লিটার ধারন ক্ষমতার এই ওভারহেড পানির ট্যাংকটির নির্মান কাজ ও ২৫কিমি দীর্ঘ পাইপলাইন বসানোর কার্যক্রম বাস্তবায়ন করেন চারঘাট পৌরসভা। প্রকল্পের নির্মানকাজ শুরু হয় ১৮ই জুলাই ২০২০ সালে এবং ২০২১ সালে নির্মাণ কাজ শেষ হয় বলে জানা যায়। পরিকল্পনা অনুযায়ী এই ওভারহেড পানির ট্যাংক হইতে ২০২১ সাল থেকে বিশুদ্ধ পানি সরবারহের পরিকল্পনা ছিল। কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মান করা এই ওভারহেড পানির ট্যাংকটি গ্রাহক কম থাকায় চালু করেনি পৌর কর্তৃপক্ষ।
এদিকে গত শনিবার পৌরসভার ৬নং ওয়ার্ড মডেল থানার পাশের্^ চারঘাট এম এ হাদি কলেজ সংলগ্ন স্থানে গিয়ে দেখা যায় য়ে, নির্মিত এই ওভারহেড ট্যাংকটির মেইন গেটে তালা ঝুলছে। দেখলে মনে হবে এই ট্যাংকটি সচল আছে কিন্তু বাস্তবে ট্যাংকটিতে এক ফোটা পানি নাই। প্রকল্পের টাকায় ২৫ কিঃমিঃ মেইন লাইন সংস্থাপিত হলেও ৯টি ওয়ার্ডের মধ্যে ১নং, ২নং ও ৩নং ওয়ার্ডে পানির সংযোগ দিতে ব্যর্থ পৌরকর্তৃপক্ষ ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসি।
গত কয়েক বছরে পৌরসভার প্রায় সকল ওয়ার্ডেই পানির স্তর অস্বাভাবিক হারে নেমে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় পৌরবাসি ভূগর্ভোস্থ পানি পাইপের মাধ্যমে সরবরাহ পানির উপর নির্ভরশীল হয়ে পড়ছে বলে জানিয়েছেন একাধিক পৌরবাসি। বিশেষ করে সুষ্ক মৌসুমে তীব্র গরমে পৌরবসাীদের পানির চাহিদা বেড়ে যায়। শুনেছি ১ম শ্রেনীর পৌরসভায় প্রতিটি বাড়ি সাপ্লাই পানি সরবরাহ নিশ্চিত হওয়া প্রতিটি নাগরিকের অধিকার কিন্তু আমাদের এলাকায় এখন পর্যন্ত সাপ্লাই পানি সরবরাহ নিশ্চিত করেনি পৌর কর্তৃপক্ষ বলে জানিয়েছেন ৩ নং ওয়ার্ড এর বাসিন্দা হাফিজ উদ্দীন।
এবিষয়ে জানতে চাইলে পৌর নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, সর্ম্পণভাবে অপরিকল্পিত করা ট্যাংকটি ও সংযোগ কম থাকায় আমরা পুরাতন ওভারহেড ট্যাংক দিয়ে পানি সরবরাহ করছি। তবে অপরিকল্পিতভাবে তৈরী করা ট্যাংকটির কিছু কারিগরি সমস্যার কারনে এখনও নতুন নির্মিত ওভারহেড ট্যাংকটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চারঘাট পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস জানান, সরেজমিনে ইতিমধ্যে ওভারহেড ট্যাংক স্থাপনের জায়গাটি পরিদর্শন করেছি। ত্রæটি বিচ্যুতি ক্ষতিয়ে দেখার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রæত সম্ভব সমস্যার সমাধান মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওভারহেড ট্যাংকটি ব্যবহার করা হবে বলে তিনি জানান।

