মির্জাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার

প্রকাশিত: April 30, 2025 | সময়: 7:12 pm
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি ৫০ বছরের বৃদ্ধ আব্দুল গণিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাতে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের  এলাকা থেকে মির্জাগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ নুরুল ইসলাম ফোর্সসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভয়াং গ্রামের মৃত ওয়ারেচ মুন্সির ছেলে। থানা সূত্রে জানাযায়, গত ৯ এপ্রিল দুপুরে দিকে মজা কিনে দেওয়ার কথা বলে  বাড়ির পাশে ৭ বছরের এক শিশু কন্যাকে ডেকে নিয়ে যায় গণি।তারপর মুখ চেপে একটি ঝোপের মধ্যে নিয়ে  ধর্ষণের চেষ্টা করলে  শিশু কন্যার চিৎকারে আশপাশের লোক ছুটে আসলে গণি পালিয়ে যায়। এঘটনায় ওই শিশু কন্যার মা বাদী হয়ে গত ১৬ এপ্রিল পটুয়াখালী নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে গনিকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলা নং- ২৫৮। এবিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ শামীম হাওলাদার বলেন, আসামি আদালতে পাঠানো হবে।