জহুরুল কবীর:
সাতক্ষীরা সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। উদবেগ উৎকণ্ঠা আর আমঙ্ক বিরাজ করছে সীমান্তে বসবাসরত মানুষের মধ্যে। ভারত-পাকিস্তানের সংঘাত ঘিরে যেকোনো অপৃতিকর পরিস্থিতি মোকাবেলায় সজাক বডর গার্ড বাংলাদেশ বিজিবি। সাথে সাথে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে জেলা পুলিশ।
বিজিবির দেয়া তথ্য মতে, সাতক্ষীরায় ৩৬ কিলোমিটার ডাঙ্গা, আর বাকি ১৬৭ কিলোমিটার নদী সীমান্ত রয়েছে। এই সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন রয়েছে।
সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, নীরব নজরদারির সঙ্গে বিজিবির জোরদার টহল। এলাকাবাসীও সীমান্তের দিকে নজর রাখছেন।
স্থানীয়রা জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে ভয় ভয়ে আছি। ভারত-পাকিস্তান নিয়ে গন্ডগোল থাকলেও এই সীমান্ত এখনও স্বাভাবিক। তবে আগে ৫০০ গজ অন্তর একজন বিএসএফ সদস্য দায়িত্ব পালন করলেও এখন ৩০০ গজ অন্তর দেখতে পাওয়া গেছে। এটা কিছুটা ভাবিয়ে তুলেছে।
জেলা কোর কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সাতক্ষীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা। ভারত অংশে সীমান্ত যোগাযোগ ব্যবস্থা ভালো। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সাতক্ষীরা সীমান্ত যোগাযোগ ব্যবস্থাও ভালো করতে হবে।

