জহুরুল কবীর:
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনস্থ ভোমরা, গাজীপুর তলুইগাছা, ঘোনা, কালিয়ানী, কুশখালী, কাকডাঙ্গা, ও সুলতানপুর বিওপি এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল আটক করে।
বিজিবি জানায়, ১০ মে শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানে চারাবাড়ি হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। গাজীপুর বিওপির আভিযানে ইউনুসের ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
ঘোনা বিওপির আভিযানে দাতঁভাঙ্গা হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কালিয়ানী বিওপির আভিযানে খৈ-তলা হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির আভিযানে শ্মশ্বান ঘাট হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
তলূইগাছা বিওপির আভিযানে চারাবাড়ি হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির আভিযানে ভাদিয়ালী মোড় হতে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, সূলতানপুর বিওপির আভিযানে তালসারী হতে ১ লাখ ০৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

