আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ছাত্র-জনতার উল্লাস

প্রকাশিত: May 11, 2025 | সময়: 11:22 am

স্টাফ রিপোর্টার :

ছাত্র-জনতার দুদিনের টানা আন্দোলনের পর অবশেষে নিষিদ্ধ করা হলো বাংলাদেশ আওয়ামী লীগকে। আর সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসার পরপরই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন ছাত্র-জনতা।