দিপংকর রায় দিনাজপুর বুর্যো
দিনাজপুরে ভারত বাংলাদেশ সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় ৪ জনকে আটক করেছে বিজিবি।
আটককৃতদের ১১ মে রোজ (রবিবার) আনুমানিক ভোর ৩ টায় দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের পরমেশ্বর পুর বিওপি সীমান্ত পিলার ৩৩২/১-এস এলাকা হতে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দক্ষিন ছাতইল গ্রামের মো নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়া বাড়ি গ্রামের মো আমান উল্লাহর ছেলে আঃ কাদের (২৮), বিরল উপজেলার ফুলবাড়ি হাট বনগ্রাম এলাকার পুলেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (১৮) ও বিরল উপজেলার দাসনগর এলাকার নিলামু রায়ের ছেলে সূর্য রায় (২২)।
দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আটক ৪ ব্যক্তিকে পরমেশ্বর পুর বিওপি সীমান্ত পিলার ৩৩২/১-এস এর দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের দক্ষিণ পাঁচপাড়া সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহলদল ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা কাজের সন্ধানে ইতিপূর্বে তারা প্রায় ৭-৮ মাস আগে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলো এবং ভারতীয় দালালদের সহযোগিতায় ভারত হতে অবৈধভাবে আবার বাংলাদেশে প্রবেশ করে। আটক ব্যক্তিদের এক জনের বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র এবং ৩ জনের বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদ পত্র পাওয়া যায়। এছাড়াও আটক ব্যক্তিদের আত্মীয় স্বজনদের মাধ্যমে যাচাই বাছাই করে বাংলদেশি নাগরিকত্ব সঠিক হওয়ায়। তাদের দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান আছে বলে জানানো হয়।

