ঝিনাইদহে পানের বরজ আগুনে পুড়ে ছাই

প্রকাশিত: May 12, 2025 | সময়: 9:39 pm

ঝিনাইদাহ সংবাদদাতা:

ঝিনাইদহের কালীগঞ্জে মধ্যরাতে তিন কৃষকের ছয় বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। ১১মে রোববার মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তা কৃষক বিমল দেবনাথ বলেন, রাত ১২টার পরে হঠাৎ করে পানের বরজে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পানের বরজে আগুন লাগার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আগুন লাগার ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।