আইটেম গানের মাধ্যমে ফিরছেন শিল্পা

প্রকাশিত: February 13, 2014 | সময়: 9:59 am

বিনোদন ডেস্ক ॥ সিনেমায় ফেরার মিছিলটি শুরু করলেন শ্রীদেবী। শ্রীদেবীর সাফল্যের পরপরই ঘোষণা মাধুরীর। হালে সিনেমায় ফেরার সঙ্কেত দিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই। সবাই যদি ফেরেন তবে শিল্পা শেঠিই বা বাদ যাবেন কেন?

সাংসারিক ব্যস্ততা কিছুটা সেরে অবশ্য সিনেমা প্রযোজনায় বেশ ভালোভাবেই যুক্ত হয়েছিলেন শিল্পা। তবে এবার সরাসরি সিনেমার পর্দায় আইটেম গানের মাধ্যমে ফিরছেন তিনি।

সবশেষ ২০০৭ এর ‘আপনে’র পর সাত বছরের ব্যবধানে ‘ঢিশকিয়াও’-এর আইটেম কন্যা হিসেবে দেখা দেবেন শিল্পা। গুঞ্জনে প্রকাশ, ক্যারিয়ারের পথে মাধুরীকে ফলো করছেন শিল্পা। আর তা হলে খুব জলদি হয়তো পুরোমাত্রায় কেন্দ্রীয় চরিত্রেও দেখা দেবেন তিনি।