হ্যাকিং প্রতিরোধে গুগলের নিরাপত্তা ফিচার

প্রকাশিত: February 13, 2014 | সময়: 10:20 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জনপ্রিয় ব্রাউজার গুগলের ক্রোমে বাড়ছে হ্যাকিংয়ের ঝুঁকি। হ্যাকিং থেকে সুরক্ষায় নতুন উপায় উদ্ভাবনের কথা জানিয়েছে শীর্ষ এ তথ্যপ্রযুক্তি কোম্পানি। এখন থেকে ক্রোম ব্রাউজারটি হ্যাকিংয়ের শিকার হলে ব্যবহারকারীকে সর্তকবার্তা দেখাবে ওই বিশেষ নিরাপত্তা ফিচারটি। গুগল জানায়, এ প্রোটেকশন টুল ক্রোমের সেটিংস রিসেট করার জন্য ব্যবহারকারীকে মেসেজ দেবে।

ব্রাউজারটির ব্যবহারকারীদের অভিযোগ ছিল সফটওয়্যারটি হ্যাক হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। হ্যাকাররা বিভিন্ন সফটওয়্যার, ম্যালওয়্যারের মাধ্যমে ব্রাউজার থেকে ব্যবহারকারীদের সংরক্ষণ করা ই-মেইল আইডি, পাসওয়ার্ড প্রভৃতি হাতিয়ে নেয়। গুগলের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিনাস আপসন জানান, হ্যাকিংয়ের মাধ্যমে ব্রাউজারের সেটিংস একবার পরিবর্তন করে ফেললে সেটিকে আর আগের অবস্থায় আনা সম্ভব হতো না। তবে নতুন ফিচারে ব্রাউজারটির নোটিফিকেশন সিস্টেম, সব এঙ্টেনশন, অ্যাপ, থিম প্রভৃতি সেটিংস মুছে দিয়ে একে আগের অবস্থায় নেয়া যায়। ফিচারটি দ্রুত ব্রাউজারে যুক্ত হবে।