দিপংকর রায় দিনাজপুর :
দিনাজপুরের বিরলে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি ও দারিদ্রতা হ্রাসে মাঠ দিবস অনুষ্ঠিত। সোমবার (১৯ মে) বিকালে বিরল উপজেলা পরিষদ হল রুমে দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে বিরল উপজেলার ১২ টি ইউনিয়নের দুই শতাধিক উদ্যোক্তাদের উপস্থিতিতে মাশরুম চাষের পদ্ধতি , প্রশিক্ষন, পরিকল্পনা, বাজারজাত, সফলতা, দৈনন্দিন ব্যবহার, খাদ্যাভাস, পুষ্টি ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে উদ্যোক্তাদের মাসরুম চাষে উদ্ভুদ্ধ করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম উপজেলার অভিজ্ঞ মাশরুম চাষিদের বর্তমান কার্যক্রম ও সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন।আগত নতুন মাশরুম চাষ উদ্যোক্তাদের মাঝে মাশরুম খাদ্যাভাসের মাধ্যমে ক্যান্সার টিউমার নিরোধক বিটা ডি গ্লুকোন ল্যাম্পট্রোল, টারপিনওয়েড, বেনজোপাইরিন উপাদানের প্রতি বিশেষ গুরুত্বের কথা উদ্যোক্তাদের মাঝে বিশেষ ভাবে তুলে ধরেন। আলোচনা শেষে কয়েক জন উদ্যোক্তার হাতে মাশরুম চাষে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যমানের বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।
বিরল কৃষি সম্প্রসারণ অফিসার বরকত উল্লাহর সঞ্চালনায় ও বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো আনিসুজ্জামান, জেলা বিপনন কর্মকর্তা রবিউল হাসান, কৃষি প্রকৌশলী আবু শামস বদরুদ্দোজা, উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, বিরল উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডা পার্থ–জ্বীময় সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আফরোজা হক আঁখি প্রমুখ সহ আরো অনেকে।

