নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইম্যান অ্যান্ড মার্জিনালাইজ্ড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যাল্প জাতিগোষ্ঠীর বিরোধে ঘৃণ্য উক্তি বন্ধে শান্তিপূর্ণ সহবস্থানের ধারণা প্রসারে
বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার(২১ মে) সকালে জেলা শহরের চন্দ্রনাথ ডিগ্রি কলেজে পৌর শহরের ৫ নং ওয়ার্ডের নারী পুরুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে নারী উদ্যোক্তা,বাল্যবিবাহ বন্ধ, ইভটিজিং সহ নারী নির্যাতন প্রতিরোধ ও বৈষম্য নিরশনের জন্য এ সচেতনতামূলক প্রচারণা নিয়ে আলোচনা করা হয়।
প্রচারণায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের সঞ্চালনায় আলোচনায় সভাপতিত্ব করেন চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ মাসুদ আহসান, প্রভাষক ফাহমিদা সুলতানা, প্রভাষক সিরাজুল ইসলাম ও মালনী ইসলামপুর কমিউনিটি ফোরামের সম্পাদক খলিলুর রহমান।
আলোচকরা উপস্থিত নারী-পুরুষদের মাঝে নারীদের প্রতিবন্ধকতা নিয়ে বিভিন্ন আলোচনা করেন। এছাড়া নারী শিশুদের প্রতি প্রতিহিংসার বিষয়টি নিয়েও আলোচনা করেন।

