দীপশিখার প্রতিবন্ধীদের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

প্রকাশিত: June 30, 2025 | সময়: 3:45 pm
দিপংকর রায় দিনাজপুর:
দিনাজপুর বিরলের মাটি ও বাঁশের তৈরী  আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দীপশিখার এমএপিইনসিআর প্রকল্পের অবহিত করন সভা অনুষ্ঠিত।
আজ (৩০ জুন) দুপুরে বিরল উপজেলা পরিষদ সভাকক্ষে দীপশিখা রুদ্রপুর অঞ্চলের ব্যবস্থাপক ও প্রকল্প ফোকাল ধনঞ্জয় দেবনাথের সভাপতিত্বে এবং প্রধান অতিথি বিরল উপজেলা নির্বাহী অফিসার ইদ্রজিত সাহার উপস্থিতিতে নেদারল্যান্ডের দাতা সংস্থা  লিলিয়ান ফন্ডস এর আর্থিক সহযোগিতায় সিডিডি কর্তৃক সার্বিক তত্ত্বাবধানে দীপশিখা সংস্থা দিনাজপুর জেলার কাহারোল ও বিরল উপজেলায় MaPInCBR প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটি দুই উপজেলার শুন্য থেকে ২৫ বছরের প্রতিবন্ধী নারী পুরুষদের শিক্ষা, চিকিৎসা ও স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ ও কর্মপরিকল্পনা আলোচনা করা হয়। উক্ত প্রকল্পের একটি অবহিতকরণ সভা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প: প: অফিসার ডা পার্থজ্বীময় সরকার, উপজেলা ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার আনিছুর রহমান, প্রজেক্ট কো অরডিনেটর নিতাই চন্দ্র রায়, সিবিআর অফিসার মো শহিদুল ইসলাম, রাসেল শেখ, রাব্বী রায়হান সহ আরো অনেকে।