নুর আলম সিদ্দিকী মানু
স্টাফ রিপোর্টার:
টেলিভিশন সাংবাদিকতায় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে পরিচিত ও সম্মানিত করেছেন রংপুরের কৃতি সন্তান, যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো চীফ সরকার মাজহারুল মান্নান।
বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে তিনি ইতোমধ্যেই এক পরিচিত মুখ। তার সংবাদ পাঠ, প্রতিবেদনের গভীরতা, কণ্ঠের দৃঢ়তা এবং উপস্থাপনায় যে সাবলীলতা, তা তাকে আলাদা জায়গায় নিয়ে গেছে। শুধু দেশেই নয়, তার কর্মকৌশল, পেশাদারিত্ব এবং উপস্থাপনার সৌন্দর্য আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি প্রতিবেদনের অংশ বিশেষ ভাইরাল হয়েছে, যা বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতার ইতিহাসে একটি মাইলফলক হিসেবেই বিবেচিত হচ্ছে। প্রতিবেদনটি দেখতে ক্লিক করুন 👉 প্রতিবেদনটি দেখতে ক্লিক করুন https://www.facebook.com/share/v/175jjET2Mt/
প্রতিবেদনটিতে তার কণ্ঠের পরিমিত ব্যবহারের পাশাপাশি ছিল ভাষার শুদ্ধতা, তথ্যের নির্ভুলতা এবং নির্মোহ সাংবাদিকতার স্পষ্ট প্রতিচ্ছবি।
রংপুরের মাটি সবসময়ই মেধা, যোগ্যতা ও সাহসিকতার জনপদ। সরকার মাজহারুল মান্নান সেই ধারাবাহিকতায় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকতার এক উজ্জ্বল নাম হয়ে উঠেছেন, যা রংপুরের জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের জন্যও তা সম্মানের।
বাংলাভূমি পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা জানাই এই কৃতি সংবাদকর্মীকে। তার সুস্থতা, দীর্ঘ নেক হায়াত এবং দেশ ও জাতির কল্যাণে আরও অবদান রাখার জন্য আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি।

