নওগাঁ যুবলীগ সভাপতি গ্রেফতার 

প্রকাশিত: July 17, 2025 | সময়: 8:04 pm

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলা যুবলীগের সভাপতি ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খোদাদাত খান পিটুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
গ্রেফতারকৃত খোদাদাত খান পিটু শহরের চকদেব পোস্ট পাড়ার মৃত আব্দুল হাই খানের পুত্র।
নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ—পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান জানান, তার নামে বিএনপি পার্টি অফিস ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত আড়াইটার দিকে নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।