প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: জাতীয় পার্টি চেয়ারম্যান এর শোক

প্রকাশিত: July 21, 2025 | সময়: 5:14 pm

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসাথে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।