বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রতি বছরের মতো এবারো জাপানে পালিত হল উলঙ্গ উৎসব। গত ১৫ই ফেব্রুয়ারি জাপানের ওকায়ামাতে এলাকায় হয়ে গেলো হাদাকা মাদসুরি বা উলঙ্গ স্নান উৎসব । এতে ৯ হাজারের বেশি পুরুষ অংশ নিয়েছিল। এ সময় এদের পরনে ছিল সাদা রঙের একটি ন্যাংটি।
২০ সেন্টিমিটার লম্বা এবং ৪ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ঝরনায় ঝাপিয়ে পড়েছিল ভক্তরা। আসলে তারা একজোড়া লাঠি খুঁজে বের করার জন্য প্রতিযোগিতা চালাচ্ছিল। যেটি মন্দিরের ৪ মিটার উঁচু জানালা থেকে পানিতে ছুঁড়ে ফেলেছিলেন পূজারি।জাপানে পালিত হল উলঙ্গ উৎসব
জাপানিদের বিশ্বাস শিনগি নামের এ লাঠিজোড়া হচ্ছে সৌভাগ্যের প্রতীক। আর কেবলমাত্র ভাগ্যবান ব্যাক্তির পক্ষেই এটি খুঁজে পওয়া সম্ভব। জাপানের প্রাচীন এ প্রথা অনুযায়ী যে ব্যক্তি এই শিনগি খুঁজে পেয়ে মাসু নামক কাঠের বাক্সে রাখতে পারবেন তিনি আগামী এক বছর সুখে থাকবেন।
জাপানের এই হাদাকা মাদসুরি বা নগ্ন স্নান ৫ শ বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী উৎসব। আগের দিনে এই উৎসবে পূজারিদের মন্ত্র পড়া কাগজের কবজ খুঁজে পাওয়ার জন্য প্রতিযোগিতায় নামতেন ভক্তরা।এই কবজ খুঁজে পাওয়াকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হত।
কিন্তু সময়ের সঙ্গে এই প্রথাটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। এখন পলকা কাগজের কবজের স্থলে এসেছে পবিত্র লাঠি। এতে অংশগ্রহণকারীদের সংখ্যাও বেড়ে চলেছে দিনে দিনে।

