সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর অভিযানে ১টি বিদেশী রিভলবার উদ্ধার

প্রকাশিত: August 21, 2025 | সময়: 8:10 pm

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে।
২০ আগষ্ট ভোরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামের হাজী ওয়ারিদ আলীর পুত্র আব্দুল মজিদ (৩৩) এর রান্না ঘরের সামনে রাখা ইটের স্তূপ থেকে এ রিভলবারটি উদ্ধার করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান রিভলবারটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন উদ্ধারকৃত রিভলবারের ঘটনাটি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।