মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার খাদে 

প্রকাশিত: August 23, 2025 | সময়: 7:39 pm

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালগামী বাস রাস্তার খাদে পানিতে পড়ে অন্ততঃ ১০জন যাত্রী আহত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। শনিবার দুপুরে ঢাকা—বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শাওন—সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে আসলে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাঁদে পানিতে ফেলে দেয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেছেন, উদ্ধার কাজ চলছে। এখনো কোন মৃত ব্যক্তিকে পাওয়া যায়নি। উদ্ধার কাজের পর জানা যাবে কেউ মারা গেছে কিনা। বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগে শনিবার সকালে ঢাকা—খুলনা মহাসড়কের পোনা নামক স্থানে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায়। সেখানে ২০ যাত্রী আহত হয়।