রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ আর নেই

প্রকাশিত: August 28, 2025 | সময়: 5:24 pm

রাজশাহী ব্যুরো:
রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট মো.হেকমত উল্লাহ আর নেই। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর। তিনি স্ত্রী, সাত মেয়ে, এক ছেলে ও নাতি—নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হেকমত উল্লাহ বার্ধক্যজনিত নানা অসুখেই ভুগছিলেন।তবে সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।হেকমত উল্লাহর ছেলে মো. শহীদুল্লাহ সাঈদ জানান,দুপুরে হাসপাতাল থেকে তাঁর বাবার মরদেহ নগরের মীরের চক এলাকার বাড়িতে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার এশার নামাজের পর নগরের টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হবে।