কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: August 31, 2025 | সময়: 7:24 pm

ভুবন কুমার শীল
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে বিপ্লব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এক ঘন্টা পর কিছুটা ভাটিতে তার মৃতদেহ পানিতে ভেসে ওঠে। নিহত বিপ্লব চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সাতঘড়ি গ্রামের ছমসেল আলীর পুত্র। স্থানীয়দরা জানান, রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের ভট্রপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে যায় সোহেল। নদের মধ্যে জাল ফেলতে গিয়ে তীব্র স্রোতের টানে জালসহ তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির ১ ঘন্টা পর ভাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিয়ে চিলমারী নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের ১ ঘন্টা পর তার মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।