মীর খাইরুল ইসলাম
বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার ২ নং কুকূয়া ইউনিয়ন শাখায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমতলী উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন আমতলী উপজেলা শাখার সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব মীর খাইরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন আমতলী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ মোকলেসুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাকুর তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং কুকূয়া ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আখতারুজ্জামান, জামায়াতে ইসলামি ২ নং কুকূয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম শামীম, শ্রমিক কল্যাণ ফেডারেশন আমতলী উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল মোতালেব মাস্টার সহ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সাধারণ সভায় বক্তারা বলেন, বিগত দিনে শ্রমিকরা তার ন্যায্য মজুরি ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হলে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অপরিহার্য। বাংলাদেশ জামায়াতে ইসলামির মূল লক্ষ্য হলো একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়া। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।

