মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

প্রকাশিত: September 25, 2025 | সময়: 7:06 pm
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বালুচরে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় দুই ভাইকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল।বুধবার(২৪ সেপ্টেম্বর)দিনগত গভীর রাতে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের হাজী সুরুজ্জামান সরকারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় সুরুজ্জামানের দুই ছেলে শাকিল সরকার(৪২) ও শামীম সরকারকে(৪৩)ঢাকার স্কয়ারে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুরুজ্জামান সরকারের ভাতিজা খোকন সরকার জানান,তার চাচা-চাচি ও চাচাতো তিন ভাই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে আসছেন। বুধবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন।রাত ২টার দিকে ১৪-১৫ জনের ডাকাতদল জানালার গ্রিল কেটে ভবনের ভেতর প্রবেশ করে।ডাকাত সদস্যরা প্রথমে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলেন।এসময় বাঁধা দিতে এগিয়ে গেলে চাচাতো ভাই শাকিল ও শামীমকে ধারালো অস্ত্রে এলোপাতাড়ি কোপান। পরে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার,নগদ ৩-৪ লাখ টাকা ও বেশ কয়েকটি আইফোন লুটে নিয়ে চলে যায় ডাকতদল।
পরিবারের সদস্যদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শাকিল ও শামীমকে উদ্ধার করেন।প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় পাঠিয়ে দেন।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো:আবু বকর সিদ্দিক ডাকাতির সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।