গাজীপুর জেলা ট্রাক স্ট্যান্ডে মৃত মালিক শ্রমিকদের স্মরণে মিলাদ মাহফিল 

প্রকাশিত: September 30, 2025 | সময়: 7:16 pm

স্টাফ রিপোর্টার:
গাজীপুর জেলা ট্রাক, পিকআপ, ট্রাঙ্কলরী ড্রাইভার্স ইউনিয়ন ( রেজি নং ১৭৬১) এর সকল নেতাকর্মী এবং মালিক— শ্রমিকদের আত্মার মাগফিরাতের জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ৩০ শে সেপ্টেম্বর সকাল দশটায় ট্রাক স্ট্যান্ডে গাজীপুর মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়সাল আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটিরসহ শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তানভীর আহমেদ, বাসন মেট্রোথানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। সার্বিক তত্বাবধায়নে ছিলেন বাসন মেট্রোথানা বিএনপির শ্রমিক বিষয়ক সহ—সম্পাদক ও গাজীপুর জেলা ট্রাক, পিকআপ, ট্রাঙ্কলরী ড্রাইভার্স ইউনিয়ন (রেজি নং ১৭৬১) এর নেতা সাইফুল বাশার ফিরোজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজ উদ্দিন সরকার, বাসন থানা শ্রমিক দলের সহ সভাপতি বিল্লাল হোসেন, শ্রমিক নেতা ফুলটান বিডিআর, নিলু মিয়া, লুৎফুর রহমান, রুবেল প্রমুখ।