অমিত হাসান হিমেল
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ অনিদিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষনা দিয়ে পঞ্চম দিনেও কর্মসূচি পালন করেন।
রবিবার পালিত কর্মসূচিতে গিয়ে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ঊচও) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানকারী এসব কর্মচারীরা তাদের ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এই কর্মবিরতি শুরু করেছেন তারা।
তাদের দাবির মধ্যে রয়েছে নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং প্রদান, ১৪তম গ্রেডে আপগ্রেডেশন, এবং অন্যান্য যৌক্তিক দাবি বাস্তবায়ন।
কর্মবিরতির কারণে বর্তমানে ঊচও কার্যক্রম, আসন্ন ঞঈঠ টিকাদান ক্যাম্পেইনসহ সকল প্রকার টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
কর্মবিরতি শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৫ তারিখ থেকে, যা অনিদিষ্টকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বাস্থ্য সহকর্মীদের দাবি, আমাদের ন্যায্য দাবি দীর্ঘদিনেও বাস্তবায়িত না হওয়ায় বাধ্য হয়েই আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।
অন্যদিকে, কর্মবিরতির ফলে উপজেলার টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

