রাজৈরে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

প্রকাশিত: October 6, 2025 | সময়: 7:14 pm

মাদারীপুর প্রতিনিধি:
রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল হকের নেতৃত্বে , মাদারীপুর জেলার মাদক নিয়ন্ত্রক এস আই জাফর খন্দকারের সহযোগিতায় একদল চৌকস টিম মিলে সোমবার দুপুর ১২ ঘটিকায় রাজৈর উপজেলার গোপালগঞ্জ আদর্শ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলিয়ার মোল্লার বাড়ি থেকে মোট ৪ জন গাঁজা সেবনকারী কে গ্রেফতার করেন। তাদের থেকে ২০ পিস ইয়াবা সহ ১০০ গ্রাম গাজা পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহফুজুল হকের অফিসে এনে মোবাইল কোর্টের আওতায় গাজা সেবনকারী এবং মাদক ব্যবসায়ী তিনজনকে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন এবং গাজা বিক্রেতা অলিয়ার মোল্লাকে নিয়মিত মামলায় দেন।
পরে আসামীদেরকে মাদারীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।