লাইফস্টাইল ডেস্ক ॥ বিশ্বের অন্যতম একটি ব্যয়বহুল এবং বিলাসবহুল খাবার।
২৫০ গ্রাম ক্যাভিয়ার খেতে হলে আপনাকে গুনতে হবে ১,৮৭৫ ইউরো মানে টাকায় প্রায় ১ লক্ষ ৮৮ হাজার ৮৬০ টাকা। কি চেখে দেখবেন নাকি একবার। চলুন এই খাবারটি সম্পর্কে কিছু জানা যাক।
ক্যাভিয়ার আসলে স্টার্জন মাছের ডিম। এই মাছগুলোর দেখা মেলে উত্তর ও মধ্য এশিয়া ,ইউরোপ এবং উত্তর আমেরিকায়। সবচেয়ে উৎকৃষ্ট মানের ক্যাভিয়ার হলো ব্ল্যাক ক্যাভিয়ার।
এই স্টার্জন মাছ শীতকালে নদীর মোহনায় পাওয়া যায়। অত্যন্ত সুস্বাদু এর ডিম পশ্চিম ইউরোপে মানুষ ষোড়শ শতক ধরে নিয়মিত খাচ্ছে। শেক্সপীয়র তার বিখ্যাত নাটক “হ্যামলেট”-এ ক্যাভিয়ারের কথা উল্লেখ করেছেন। সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপে একটু মোটা ক্যাভিয়ার তাদের কাছে প্রধান খাদ্য হিসেবে বিবেচিত। তারা ক্যাভিয়ার ভোদকা সহযোগে খেয়ে থাকে।
ক্যাভিয়ার প্রস্তুতির সময় ডিমের গা থেকে সতর্কতার সাথে আঁশ এবং চর্বি সরিয়ে ফেলা হয়। তারপর লবণ মাখিয়ে ছোট জারে কিংবা টিনে ভরে রাখা হয়। এর লবণাক্ত স্বাদ অনেক চমৎকার। দামী এ খাবার সবার ভাগ্যে জোটে না। ক্যাভিয়ার মূলত খাওয়া হয় ব্রেড বা টোষ্ট দিয়ে কিংবা ড্রিংকের সাথে ছোট ছোট বিস্কুটের উপর রেখে।
ধূসর, হালকা সবুজ ও কালো ক্যাভিয়ার ছাড়াও লাল ক্যাভিয়ার ও আছে। এগুলো স্যামন মাছের ডিম দিয়ে বানানো হয়। তবে লালগুলোর স্বাদ তেমন ভাল না।

