মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় আমরা বাঙ্গরা বাজার থানার জনগণ সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এ সময় ক্যাম্পেইনে ১৫০ জনেরও বেশি মানুষ বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণ করেন এবং ১০০ জনেরও বেশি ব্যক্তির রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষকমণ্ডলী, তরুণ স্বেচ্ছাসেবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা এমন উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও মানবসেবামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
এই মানবিক উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছে বাঙ্গরা বাজার থানা রক্তদান সংগঠন এবং কোষানীগঞ্জ ডিজিটাল চক্ষু হাসপাতাল।
ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় ছিলেন খামারগ্রামবাসী।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, আমরা বাঙ্গরা বাজার থানার জনগণ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

