কোটা বাতিলের দাবিতে রাবি শিার্থীদের মহাসড়ক অবরোধ

প্রকাশিত: July 11, 2013 | সময়: 12:43 pm

রাজশাহী প্রতিনিধি ॥ বিসিএস কোটা বাতিল ও মেধার অবমূল্যায়নের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) শিার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিােভ করছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করে।এতে মহাসড়কে কোনো যান চলাচল করতে পারেছ না। ফলে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট।
এদিকে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান উপস্থিত হয়ে শিার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, আমরা দাবির বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলকে জানাবো,আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিার স্বাভাবিক পরিবেশ বজার রাখতে শিার্থীদের প্রতি আহ্বান জানান।
ঘটনাস্থলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিথ কুমার ঘোষ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।