দায়িত্বশীল সাংবাদিকতায় সহযোগিতার প্রতিশ্রুতি

প্রকাশিত: October 17, 2025 | সময়: 6:32 pm

বিশেষ প্রতিবাদকঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ—দপ্তর সচিব ও বাংলা ভূমি পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ আনজার শাহ আজ (১৭ অক্টোবর) জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার ম্যানেজার ও ক্রাইম এক্সপ্রেস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে দুই তরুণ সাংবাদিক দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের চ্যালেঞ্জ এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিয়ে গভীর আলোচনা করেন। সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছান।
মোহাম্মদ আনজার শাহ বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকদের সামনে নানা প্রতিকূলতা রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পেশাগত মান বজায় রেখে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।
মোহাম্মদ মাসুম বিল্লাহ সাংবাদিকদের কল্যাণে তার পত্রিকার পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতারও বিষয়। আমরা চাই তরুণ সাংবাদিকরা যোগ্য দিকনির্দেশনা পাক এবং নিরাপদ পরিবেশে কাজ করতে পারুক।”
আলোচনায় উভয়েই একমত হন যে, গণমাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জরুরি। তারা ভবিষ্যতে যৌথ কর্মসূচি গ্রহণের মাধ্যমে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাগত উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎ শেষে উভয় সাংবাদিকই আশাবাদ প্রকাশ করেন যে, এই ধরনের যোগাযোগ দেশে একটি সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।