কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে হিন্দু যুবক তিনদিন আটকে রেখে ১৩ বছরের এক মুসলিম কিশোরী ধর্ষনের ঘটনায় ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুক্রবার জুম্মার নামাজ বাদ উপজেলার মডেল মসজিদ,ও মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতা।
মাওলানা মুফতি সোলাইমান হোসাইনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আকরাম হোসাইন নাইমি, মাওলানা সুলতান নাইম, মাওলানা মকবুল হোসেন, মাওলানা আব্দুল আল মামুন, মাওলানা আনিসুর রহমান, তাহসিন আহমেদ প্রমুখ।
অপরদিকে কালিয়াকৈর মডেল মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে তৌহিদি জনতা।এসময় জনতা,ছাত্র ও সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
এসময় বক্তারা বলেন অভিযুক্ত জয় ও লোকনাথ ও তাদের সঙ্গীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ গত ২০ আগস্ট ১৩ বছরের কিশোরীকে ফুসলিয়ে ঢাকা থেকে গাজীপুরের মৌচাকে নিয়ে একটি ঘরে তিনদিন আটকে রেখে জোর পূর্বক ধর্ষন করে জয় কুমার দাস(২০)। এ ঘটনায় ওই কিশোরীর পরিবার তাকে উদ্ধার করলেও বিষয়টি এতাদিন ধামা চাপা দেয়ার চেষ্টা করেন একটি কুচক্রি মহল। পরে ওই কিশোরীর পরিবার গত ১৫ অক্টোবর কালিয়াকৈর থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি ধর্ষনের অভিযোগ করলে ঐদিন রাতেই জয় কুমার দাস ও তার সহযোগী লোকনাথ চন্দ্র দাস(২১) কে গ্রেফতার করে কালিয়াকৈর থানা পুলিশ।

