গাজীপুরে ধর্ষণের ঘটনায় প্রতিবাদে মানববন্ধন 

প্রকাশিত: October 22, 2025 | সময়: 7:02 pm

স্টাফ রিপোর্টারঃ
২১ অক্টোবর (মঙ্গলবার) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে হিন্দু যুবক জয় কুমার দাস এবং তার সহযোগী লোকনাথ এবং সঞ্জয় কর্তৃক আশা মনি (১৩) নামের এক শিশু মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করে তিন দিন আঁটকে রেখে ধর্ষণ করেছে। প্রতিবাদে আজ সকাল ১১ টায় সময় গাজীপুরের জেলা আদালত চত্বরে সর্বস্তরের জনতা আজ মানববন্ধন করেছে।
মানববন্ধন থেকে এক কণ্ঠে উচ্চারণ করেছে ন্যায়বিচারের দাবিতে এই ৫ দফা ঘোষণা করেন। আশা মনির ধর্ষক জয় কুমার দাস ও তার সহযোগীদের শাস্তি ফাঁসি এবং মো আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যার হুমকি দাতা এবং পঙ্কজকে দ্রুত গ্রেফতার এবং শাস্তি প্রদানের জন্য মানববন্ধন করেন।
এসময় দীর্ঘ কয়েক ঘন্টা ধরে মানববন্ধনে শত শত আলেম ওলামা, ছাত্র জনতা, বৈশম্যবিরোধী কারামুক্তি আন্দোলন, গাজীপুর উলামা জনতা সমন্বয় পরিষদ এবং এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন