কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা দেবিদ্বার উপজেলার প্রজাপতি এলাকায় একটি নবনির্মিত মসজিদ ও এতিমখানার ভবন থেকে প্রায় ৫০ কয়েল বিআরবি কোম্পানির বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড়শালঘর ইউনিয়নের প্রজাপতি গ্রামে ২০২৩ সালের শেষ দিকে “প্রজাপতি হক এন্ড ইসলাম” নামে একটি মসজিদ ও এতিমখানার নির্মাণ কাজ শুরু হয়। দুবাই প্রবাসী সাইফুল ইসলাম সরকারের অর্থায়নে প্রায় দুই কোটি টাকায় ভবনটি নির্মাণ করা হয়।
প্রায় আট মাস আগে মসজিদের বৈদ্যুতিক কাজের দায়িত্ব দেওয়া হয় ঠিকাদার মো. খলিলকে। গত ১৯ অক্টোবর সন্ধ্যায় শ্রমিকরা কাজ শেষ করে চলে যান। পরদিন সকালে কাজে এসে তারা দেখতে পান, মসজিদের সম্পূর্ণ ওয়ারিংকৃত প্রায় ৫০ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। চুরি হওয়া তারের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
ঘটনার পর শ্রমিক ও এলাকাবাসী আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া তারের কোনো সন্ধান পাননি। পরে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ইদ্রিস সরকার বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গ্রামের প্রবীণ ইউনুছ মিয়া সরকার বলেন,গ্রামের উন্নয়নের স্বার্থে আমার দুবাই প্রবাসী ভাতিজা সাইফুল ইসলামের অর্থায়নে মসজিদ ও এতিমখানাটি নির্মাণ করা হচ্ছে। কিন্তু ১৯ অক্টোবর রাতে কে বা কারা মসজিদের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়, এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

