গণসংযোগ ও মতবিনিময় সভায় ব্যস্ত ডাক্তার ইউনুচ আলী

প্রকাশিত: October 30, 2025 | সময়: 3:08 pm

কুড়িগ্রাম প্রতিনিদিঃ
গণসংযোগে ব্যস্ত বিএনপি’র সদস্য ও কুড়িগ্রাম১ আসনের মনোনয়ন প্রত্যাশী জিয়া পরিবারের আস্থা ভাজন বিশিষ্ট কার্ডিলজিস্ট জনগণের অনুপ্রেরণা প্রতীক ডঃ ইউনুস আলী। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে প্রচারও নির্বাচনী গণসংযোগ মতবিনিময় সভা নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠান বেড়াচ্ছেন।
তিনি বলেন, আমি আপনাদের পরিবারের একজন মানুষ। এলাকার মানুষের টানে, আপনাদের মায়ায় আজ আমি এখানে এসেছি। আমি সব সময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে। ছোটবেলা থেকেই, আমার স্বপ্ন ছিল সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ানো। রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয় —রাজনীতি মানে মানুষের পাশে থাকা।
তাই তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে,ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। কুড়িগ্রাম ১আসনে ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করতে হবে। আরও বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সংগ্রাম করছি। তাই আপনাদের পাসে থেকে একজন সেবক হিসেবে কাজ করতে চাই।