চৌদ্দগ্রামে মসজিদ কমপ্লেক্স এর ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: November 7, 2025 | সময়: 11:34 pm

চৌদ্দগ্রাম ( কুমিল্লা)প্রতিনিধিঃ
চৌদ্দগ্রাম উপজেলা পৌরসভা ৪ নং ওয়ার্ড পূর্ব চান্দিশকরা মসজিদ কমপ্লেক্স এর উদ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প ডায়াবেটিস,ব্লাড পরিক্ষার আয়োজন করা হয়। ৭ নভেম্বর শুক্রবার আয়োজিত মেডিকেল ক্যাম্প কার্যক্রমে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মসজিদ কমিটির সদস্য মোঃ লিয়াকত আলী শিকদার।
এসময়ে রোগী দেখেন ডাঃ কামরুল ইসলাম, ডাঃহাসান আল বান্না, ডাঃ দ্বীন ইসলাম রিয়াদ, ডাঃ মোঃ হান্নান হোসেন মিঠু, ডাঃ নাজমুন নাহার।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন রবিউল হুসাইন, মাওঃ ফোরকান, জাকারিয়া হোসেন প্রমুখ।
এ রকম মানবিক সেবা পেয়ে এলাকার অসহায় গরীব রোগীরা সন্তোষ প্রকাশ করেন।