এম,এ,কবির
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ
নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদসহ সেলিম মিয়া (২৪) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার উত্তর আন্ধারুপাড়া এলাকার আকাশমনি বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃত সেলিম মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তিনি ওই এলাকার ইদ্রিস আলীর পুত্র।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে আন্ধারুপাড়ার আকাশমনি বাগানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন মাদককারবারি পালিয়ে যায়, তবে ঘটনাস্থল থেকে বস্তায় ভর্তি ৪৮ বোতল ভারতীয় মদসহ সেলিম মিয়াকে আটক করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদকবিরোধী অভিযানে এটি আমাদের নিয়মিত তৎপরতার অংশ। গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নালিতাবাড়ী থানার সূত্রে জানা গেছে, স্থানীয় এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

