নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিবেদকঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আড়াইহাজারে আলোচনা সভায় বিএনপির চার নেতা একই মঞ্চে ঐক্যবদ্ধের ডাক দিয়ে একসাথে কাজ করার আহবান জানান।
১০ নভেম্বর সোমবার আড়াইহাজার বিএনপির কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
বিশেষ অতিথি আমেরিকা বিএনপির ফ্লোরিডা সভাপতি নুরুল ইসলাম নুরু ও প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু সহ বিএনপি ও অংগ সংগঠনের হাজার হাজার এ সময় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

