নাছির উদ্দিন পল্লব
ঢাকা জেলা দঃ আঞ্চলিক প্রতিনিধি:
ঢাকা দোহার উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোল্লা এমদাদুল্যাহ এর নেতৃত্বে জনাব কৌশিক সরকার, পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা ও জনাব পল্লবী হাওলাদার, উপসহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ঢাকা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা, দোহার এবং তার টিম বিলাশপুর ইউনিয়ন এ ৪টি চায়না দুয়ারী জাল কারখানায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহযোগিতা করেন কোষ্টগার্ড। অভিযানে ৬০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

