সরকার জামাল
বিশেষ প্রতিবেদক: রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজারের বড়দেশী উত্তরপাড়ায় গত শুক্রবার বিকালে নিজ বাসায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে সাভার থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০)। দেলোয়ার হোসেন বড়দেশী উত্তরপাড়া মৃত মোখলেছুর রহমানের ছেলে। দুর্বৃত্তরা তাঁকে চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নৃশংস এ হত্যাকান্ডের ঘটনায় আতংকে রয়েছে এলাকার জনসাধারণ। ভয়াবহ ও পরিকল্পিত খুনের পর নিহত দেলোয়ারের দু-চোখ ও পুরুষাঙ্গ কেটে বিভৎস ও বিকৃত করে খুনিরা। এলাকাবাসীর দাবি মাদক ব্যবসা সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে ঘটতে পারে এমন হত্যাকান্ড। ইতোপূর্বে একাধিক হত্যাকান্ডের ঘটনা ঘটে আমিনবাজার এলাকায়। এসব হত্যাকাণ্ডের প্রতিটিই মাদক সংক্রান্ত বিষয়ে ঘটে বলে এলাকাবাসী জানান। ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদনে যাওয়া পুলিশের আমিনবাজার ফাঁড়ি সাব ইন্সপেক্টর হাফিজুল ইসলাম জানান দুপুর ২.৩০ টার দিকে সংবাদ পেয়ে লাশ উদ্ধার ও প্রক্রিয়া সম্পন্ন করে মোটিভ উদ্ধারে কাজ চলছে।

