মাদারীপুরে বাস ইজিবাইক সংঘর্ষে নিহত ৭

প্রকাশিত: January 19, 2026 | সময়: 9:37 am
শরীফুল বেপারী
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একটি ইজি বাইকে চাপা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এ ঘটনায়, ঘটনাস্থানেই ইজি বাইকে থাকা ৩ জন  যাত্রী নিহত হয়েছেন ও আহত হয়েছেন বাসে থাকা আর ও একাধিক যাত্রী। পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ৭।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রবিবার (১৮ জানুয়ারী)   বিকাল ৫ ঘটিকার  দিকে  মাদারীপুর জেলার কালকিনি উপজেলা থেকে একটি সার্বিক পরিবহন বাস  রাজধানী  ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঘটকচর নামক স্থানে আসার পরে দ্রুতগতি থাকায় বাস ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ইজি বাইকে থাকা ৩ যাত্রীসহ  ৭  জনের  ঘটনা স্থানে মৃত্য হয়। এই দুর্ঘটনায় বাস ও ইজিবাইক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানান, কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর মহাসড়কে  থেকে তীব্র যানজট সৃষ্টি হয়, পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এবং  যান চলাচল সচল করেন, পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা  নেওয়া  হবে।