ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ভারাডোবা হাইওয়ে থানা পুলিশ| এ ঘটনায় একটি প্রাইভেটকারসহ এক যুবককে আটক করা হয়েছে|
আটক যুবকের নাম মো. রাকিব| তিনি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা এলাকার বাসিন্দা মো. আজিজুল ইসলামের ছেলে|
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ভালুকা পৌরসভার ২ ন¤^র ওয়ার্ডের কাঁঠালী বাগরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভরাডোবা হাইওয়ে থানার একটি টহল দল অভিযান চালায়| এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১২-২৩৪০) থামিয়ে তল্লাশি করা হয়| তল্লাশির একপর্যায়ে গাড়ি থেকে অবৈধভাবে পরিবহনকৃত ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়|
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের মধ্যে ব্ল্যাক (৭৫০ মিলি) ১৬ বোতল, এসি ব্ল্যাক (৩৭৫ মিলি) ৩০ বোতল এবং ম্যাকডাওয়েলস নং-১ লাক্সারি (৭৫০ মিলি) ৪৪ বোতল রয়েছে| এসব মদের মোট পরিমাণ ৫৬ দশমিক ২৫ লিটার, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা|
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদগুলো উদ্ধার করা হয়| এ সময় একজনকে আটক করা হয়েছে| উদ্ধারকৃত মদ ও ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে|

