প্রেস বিজ্ঞপ্তি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে স্পিকার মেজর —অবঃ হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অহংকার, মাওলানা এমএ করিম ইবনে মছব্বির।
মাওলানা এমএ করিম ইবনে মছব্বির বলেন, ‘২৫শে জুলাই মুঠোফোনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার মেজর — অবঃ হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)—এর সাথে আমার কথা হয়, এ সময় আমি তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তাঁর দায়িত্ব পালনে মহান আল্লাহ তাআলার নিকট সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। পাশাপাশি তাঁর সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।’
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন তিনি আরো বলেন, ‘দেশের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে জাতি আশা করে যে, তিনি সংবিধানের মর্যাদা সমুন্নত রেখে নিরপেক্ষতা, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।’
তিনি আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের আস্থা সুদৃঢ় করার ক্ষেত্রে আপনার বিচক্ষণ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
মাওলানা এমএ করিম ইবনে মছব্বির মহান আল্লাহ তায়ালার নিকট ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর —অবঃ হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)—এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল দায়িত্ব পালনের জন্য দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের কল্যাণ কামনা করেন।

