কালিয়াকৈরে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আকাশ গ্রেফতার

প্রকাশিত: August 1, 2026 | সময়: 8:19 pm

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
চাঁদাবাজিসহ বহু মামলার আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশকে (২৭) অস্ত্রসহ গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গাজীপুরের কালিয়াকৈর থানাপুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জামালপুর থেকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত পিচ্চি আকাশ সুনামগঞ্জের মধ্যনগর থানার জয়পুর এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি কালিয়াকৈরে উপজেলার উলুসাড়া এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়,পিচ্চি আকাশ ও তার সহযোগীরা কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতো। ভয়ে অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা করতে সাহস পেতেন না
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত পিচ্চি আকাশের নামে ১৮ টি মামলা রয়েছে। সে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন কারখানায় চাঁদাবাজি করতো।

সম্প্রতি জামিনে বেরিয়ে এসে আগের মতই সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত থাকায় আমরা নজরদারিতে রেখে তাকে রাতে অস্ত্রসহ গ্রেফতার করেছি। পরে তার দেওয়া তথ্য নিয়ে উপজেলার হরতকীতলার জঙ্গল থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।