এম আমজাদ খান
বিশেষ প্রতিনিধি
মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ অন্যান্য প্রাণী বা জীবজন্তু থেকে আলাদা, কারণ মানুষের মাঝে রয়েছে হিতাহিত জ্ঞান, বিবেক, চিন্তা, উদ্ভাবনী ও স্বতন্ত্রভাবে চলাচলের শক্তি ইত্যাদি।
এই মানুষ্যজাতির সৃষ্টির আদি থেকেই সমস্ত মানুষ পৃথিবীতে সমাজ উন্নয়ন বা সেবামূলক কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন অকাতরে। তারাই আজ বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। কেউ বিশ্বব্যাপী মানব সেবা মূলক কাজ করে স্মরণীয় হয়েছেন। আবার কেউ দেশের সমাজসেবামূলক কাজে অবদান রেখে স্মরণীয় হয়ে আছেন। এই কৃতকর্মই সকলের কাছে অমর হয়ে বেঁচে থাকে। তেমনি দেশ ও জাতির জন্য মানব সেবামূলক কাজ করে যাচ্ছেন দল মত নির্বিশেষে সর্ব সাধারণের অত্যন্ত আপনজন, গরীব দুঃখী মেহনতী মানুষসহ আপামর জনসাধারণের বন্ধু, সময়ের শ্রেষ্ট সাহসী সন্তান, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ মাওঃ মোঃ ফরহাদ হোসেন মোল্লা।
ঐতিহ্যবাহী কাপাসিয়া সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের মোল্লা পরিবারের কৃতি সন্তান।
পিতা মরহুম মাইনউদ্দীন মোল্লা মাতা মরহুমা ফজিলা খাতুন, তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ ডিগ্রি কামিল পাশকরে শিক্ষগতা দিয়ে কর্মজীবন শুরু করে বর্তমানে রাউৎকোনা কামিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি, রাউৎকোনা কামিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ছাত্র জীবনে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বৃহত্তর রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া ইউনিয়নের সভাপতি, কাপাসিয়া উপজেলার সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এবং চারদলীয় ঐক্য জোটের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি কাপাসিয়া উপজেলার আমীর ও গাজীপুর জেলা মজলিসে সূরার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এসকল দায়িত্ব পালন করে বহু মিথ্যা মামলা হামলায় স্বিকার হয়ে কারাভোগ করেন। এক প্রশ্নের উত্তরে এই মজলুম জননেতা মাওঃ মোঃ ফরহাদ হোসেন মোল্লা বলেন, আগামী উপজেলা নির্বাচনে জামায়াতে ইসলামী আমাকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনোনীত করেছেন।
জনগন যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি কাপাসিয়া কে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন সমাজ উপহার দেব ইনশাআল্লাহ।
আরেক প্রশের উত্তরে তিনি আরো বলেন: কাপাসিয়া উপজেলা একটি সম্ভাবনাময় উপজেলা এখানে আছে শিক্ষার সুন্দর পরিবেশ, আছে শিল্প নগরী গড়ে তোলর পর্যাপ্ত জায়গা, আছে প্রচুর জনবল। শুধু সকারের সদিচ্ছা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুদূরপ্রসারী পরিকল্পনা থাকলেই একটি আধুনিক সমৃদ্ধ নগর হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব!
আমি নিরাচিত হলে কাপাসিয়াকে এমই একটি সমৃদ্ধ নগর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

