আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নিয়ে গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ আগষ্ট) রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তার আগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ সফল হোক’ স্লোগানে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরের পুকুরে ৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা মনির পরিচালনায়, আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জান্নাতুল শাহীন।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, মৎস্যচাষীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছোয়া ফিসারিজ এন্ড হ্যাচারিজ এর ম্যানেজার ড. রফিকুর রহমান প্রমুখ।
মৎস্য চাষিদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

