লোহিত সাগরে সৌদির যুদ্ধজাহাজে হামলা

প্রকাশিত: August 17, 2026 | সময়: 7:35 pm
আন্তর্জাতিক ডেস্ক:

লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক যুদ্ধজাহাজ ও সেটির নিরাপত্তায় থাকা চারটি নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। সোমবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ওই হামলার তথ্য নিশ্চিত করেছেন।