গাজীপুর সংবাদপত্র পরিষদের সভাপতি আমজাদ সাধারণ সম্পাদক নজরুল

প্রকাশিত: August 22, 2026 | সময়: 7:41 pm

স্টাফ রিপোর্টার:

গাজীপুর সংবাদপত্র পরিষদের পাঁচ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ) ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার (দৈনিক বাংলাভূমি)।

শনিবার (২২ আগস্ট) বিকালে গাজীপুর মহানগরের হাবিবুল্ল্যা স¥রণীর দৈনিক বাংলাভূমি‘র বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে এক সভায় এ কার্যকরি কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কার্যনির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন (দৈনিক মুক্তবলাকা), সাংগঠনিক সম্পাদক মোঃ জানে এ আলম (দৈনিক কণ্ঠবাণী) ও কোষাধ্যক্ষ মোঃ ইউনুস আলী (মাসিক সংবাদ আলোচনা)।