বিশেষ প্রতিনিধি ঃ
গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে কালিয়াকৈর উপজেলা মসজিদের সামনে থেকে ইদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জসনে জৌলুশ বের হয়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক সহ উপজেলা পরিষদ প্রদক্ষিণ করা হয়।
পরে নবী প্রেমিক জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত ও ভক্তের মিলনঘরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত জুসনে জৌলুশ, আলোচনা, মিলাদ,কিয়াম দোয়া তবারক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসুল আযম বৈরাবরী সুলতানীয়া পাক দরবারের পীর ও ভক্তের মিলনঘরের সভাপতি পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী।
আলোচনা করেন, শাহ্ মোঃ এরশাদ ফকির, সৈয়দ সোহেলুর রহমান পাভেল, জংসের আলী খান, ভক্তের মিলনঘরের সাধারণ সম্পাদক শেখ মালেক, মো: সোহেল মিয়া,শাহ আশেক মুর্শেদ সুজন ওয়াইসি প্রমুখ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন খলিফায়ে বৈরাবরী মুফতি নুরুল ইসলাম।

