রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: October 13, 2026 | সময়: 7:37 pm

খাগড়াছড়ি প্রতিনিধি:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে র‌্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন হলের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহীদ মিনার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়াসহ অন্যান্য অতিথি।

আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।