দেবহাটায় ফুটবল খেলার উদ্বোধন, যুবসমাজকে মাঠমুখী করার আহ্বান

প্রকাশিত: October 17, 2026 | সময়: 8:54 pm

আবুল হাসান
দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের গড়িয়া ডাঙা সরকারি স্কুল মাঠে ফুটবল খেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় খেলোয়াড়, অতিথি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলহাজ্ব গোলাম ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, আব্দুল গফুর, নজরুল গাজী, মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন ও নুর ইসলাম গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা ওলিউল ইসলাম ও সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক হোসেন যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করে।

অতিথিরা আরও বলেন, স্থানীয় পর্যায়ে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে। একই সঙ্গে পারস্পরিক সম্প্রীতি, সৌহাদ্যর্ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ভূমিকা রাখে।

এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে এলাকার যুবসমাজ খেলাধুলায় আরও উৎসাহিত হবে এবং সুস্থ বিনোদনের সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।